অনুবাদ করুন

সোমবার, ১৯ নভেম্বর, ২০১২

১\\ এবার সবারই হাতের গতি বাড়বে




আমরা অনেকই উচ্চ গতিতে কম্পিউটারএ লিখতে পারিনা ।
এর জন্য আমরা প্রোটাইপার সফটওয়্যার ব্যবহার করি কিন্তু তারপরও
আমাদের হাতের গতি বাড়েনা ।

আমি আজ আপনাদের জন্য সুখবর নিয়ে এলাম ।
আমি আজ আপনাদের কে এমন একটি সফটওয়্যার দিবো ।
এই সফটওয়্যারে ৭ দিন অনুশীলন করলে আপনার হাতের
গতি অবশ্যই অনেক বাড়বে ।

আপনি যদি এই সফটওয়্যার এর সবগুলো স্টেপ শেষ করতে পারেন
তাহলে ইনসাল্লাহ আপনি টাইপিং মাস্টার হয়ে যাবেন ।

সফটওয়্যার টি ফুল ভার্সন এখনি ডাউনলোড করুন ।

রবিবার, ১১ নভেম্বর, ২০১২

২\\ সুবীন ভাইয়ার কম্পিউটার প্রোগ্রামিং বই

বাংলায় কম্পিউটার প্রোগ্রামিঙের ওপর একটি অনন্য বই । আমার দেখা কম্পিউটার প্রোগ্রামিঙের ওপর লেখা সবচেয়ে ভালো বই । 
মুহম্মদ জাফর ইকবাল স্যার এই বই সম্বন্ধে বলেন,  
কম্পিউটারের জন্ম হয়েছিল কম্পিউট বা হিসাব করার জন্য। এখন কম্পিউটারে মানুষ গান শোনে, সিনেমা দেখে, চিঠি লেখে, ফেসবুক করে, ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করে এমনকি চুরিচামারি পর্যন্ত করে কিন্তু হিসাব করে না! অথচ কম্পিউটারে কম্পিউট করার মতো আনন্দ আর কিছুতে নয়, সেটি করার জন্য যেটি জানা দরকার, সেটি হচ্ছে একটুখানি প্রোগ্রামিং।

ইউনিভার্সিটিতে বা বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রোগ্রামিং শেখানো হয় কিন্তু স্কুল-কলেজের ছেলেমেয়েরাও যে খুব সহজে প্রোগ্রামিং করতে পারে, সেটি অনেকেই জানে না। আমি অনেক দিন থেকেই ভাবছিলাম, স্কুলের ছেলেমেয়েদের জন্য এরকম একটি বই লিখি; কিন্তু কিছুতেই সময় করে উঠতে পারছিলাম না।

ঠিক এরকম সময় আমার ছাত্র সুবিনের এই পাণ্ডুলিপিটি আমার চোখে পড়েছে। আমি অবাক হয়ে লক্ষ করলাম, আমি যে জিনিসটি করতে চেয়েছিলাম সুবিন ঠিক সেটিই করে রেখেছে! স্কুল-কলেজের ছেলেমেয়েদের জন্য একটি প্রোগ্রামিংয়ের বই লিখেছে, খুব সহজ ভাষায়, খুব সুন্দর করে গুছিয়ে।

আমি তার এই চমৎকার বইটির সাফল্য কামনা করি। ছেলেমেয়েরা গান শোনা, সিনেমা দেখা, চিঠি লেখা, ফেসবুক করা, ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করার পাশাপাশি আবার কম্পিউটারের মূল জায়গায় ফিরে আসুক – সেই প্রত্যাশায় থাকলাম। (জানুয়ারি ২০১১)
যারা প্রোগ্রামিঙে নূতন তারা এখানে ক্লিক করে  প্রোগ্রামিঙে কতো আনন্দ ! ! ! 

অনলাইন কোড স্কুল

আসলে কম্পিউটারের আসল ব্যবহার অনেকেই জানে না, কেউ ছবি আঁকে, কেউ গেম খেলে আবার কেউ ফেসবুক চালায়, কিন্তু অনেকেই জানে না যে কম্পিউটারে সবচেয়ে মজা হল প্রোগ্রামিঙে । সহাজ ভাষায় একটি সাইটের ঠিকানা আপনাদের দিচ্ছি । এর মাধ্যমে আপনি খুব অল্প দিনেই HTML, CSS, Java, Python শিখতে পারবেন ।
তাই, এখনি কোড অ্যাকাডেমিতে  যোগ দিন । 
আপনার আনন্দময় ভুবনে যাত্রা শুভ হোক । 

বুধবার, ৭ নভেম্বর, ২০১২

৩// ওয়েব ডেভেলপমেন্টের জন্য দারুণ একটি সাইট

আপনার কি ইচ্ছে করে মনের মতো একটি ওয়েবসাইট বানাতে ?
বেশি কিছু লিখব না । সকল মজার মজার ভাষা (যেমন, HTML, J A V A, CSS) শিখতে <a href  = "www.w3schools.com"> এখানে ক্লিক করুন</a> । ক্লাস V থেকে শুরু করে যে কেউ এখান থেকে শিখতে পারবে ওয়েবসাইট বানানো ! ! ! ( সহজ ভাষায় লেখা সে জন্য )

মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১২

২// একটি অসাধারণ টাইপিং সাইট



টাইপিং শেখার জন্য বাজারে অনেক সফটওয়ার পাওয়া যায়, কিন্তু তা কিনতে আপনার ১০০ থেকে ২০০ টাকা লাগবে । আবার অনলাইনে বিভিন্ন টাইপিং সাইট থেকে টাইপিং শেখা যায় (যেমন, www.typingweb.com) কিন্তু আপনি যদি লিমিটেড ইন্টারনেট ব্যবহারকারী হন তবে এসকল সাইটে শেখাও খুব ব্যয় সাপেক্ষ ।
তাই, আজকে আমি আপনাদের সামনে একটি অসাধারণ সফটওয়ারের খবর দিচ্ছি, এটা ব্যবহারে আমার টাইপিং স্পিড অনেক বেড়ে গেছে । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন । 

সোমবার, ৫ নভেম্বর, ২০১২

১// ইচ্ছে মতো ডোমেইন নির্বাচন



জি মেইল, ইয়াহু, হটমেইল এগুলো শুনতে শুনতে আমাদের এক ঘেয়েমিতে পেয়ে বসেছে । তাই, আপনাকে আজ একটা নূতন সাইটের সন্ধান দিবো । এর মাধ্যমে আপনি নিজের ইচ্ছে মতো ডোমেইন ঠিক করতে পারবেন ।
মেইল ডট কম । এখানে গেলে আপনি প্রায় ২০০ টি ডোমেইন নেম পাবেন । যেমন, religious, housemail, mail, physics, writer ইত্যাদি । তাই, এখানে ক্লিক করে  দেখুন এক আনন্দময় সাইট যা অন্যদের থেকে আপনাকে আলাদা করে তুলবে ।